নেত্রকোণায় শিক্ষার্থীদের নিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারবিষয়ক সচেতনতামূলক সেশন

নেত্রকোণায় শিক্ষার্থীদের নিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারবিষয়ক সচেতনতামূলক সেশন

  • June 22, 2026
নেত্রকোণায় শিক্ষার্থীদের নিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারবিষয়ক সচেতনতামূলক সেশন

 

জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের উদ্যোগে ২২ জুন ২০২৬ তারিখে নেত্রকোণা সদর উপজেলার কুমড়ী উচ্চ বিদ্যালয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারবিষয়ক একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

 

সেশনে বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আলোচনায় কৈশোরকালীন স্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্পর্কে শিক্ষার্থীদের তথ্য প্রদান করা হয়।

রিসোর্স পারসনের উপস্থাপনার পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করে এবং নিজেদের মতামত তুলে ধরে। এ অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে কৈশোরকালীন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্পর্কে সঠিক ধারণা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

Citizen's Voice