যদুনাথ স্কুল এন্ড কলেজের ছাত্রীদের নিয়ে ব্যক্তিগত স্বাস্থ্য ও অধিকার বিষয় সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয়

যদুনাথ স্কুল এন্ড কলেজের ছাত্রীদের নিয়ে ব্যক্তিগত স্বাস্থ্য ও অধিকার বিষয় সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয়

  • September 19, 2024
  • bagerhat
যদুনাথ স্কুল এন্ড কলেজের ছাত্রীদের নিয়ে ব্যক্তিগত স্বাস্থ্য ও অধিকার বিষয় সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয়

১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ দুপুর ১টার সময় যদুনাথ স্কুল এন্ড কলেজের ছাত্রীদের নিয়ে ব্যক্তিগত স্বাস্থ্য ও অধিকার বিষয় সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব ঝিমি মন্ডল। সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবোধক জনাব অসীম কুমার সমাদ্দার ও শিক্ষক শিপ্রা রানী মন্ডল। এছাড়া আরো আলোচনা করেন যুব ফোরামের সমন্বয়ক মোঃ নাইমুর রহমান ও যুগ্ম সমন্বয়ক সোনিয়া আক্তার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলায় ছিলেন প্রকল্পের ফোকাল পার্সন শিল্পী আক্তার।  

পরিচিতিঃ এরপর উপস্থিত সকলে নিজ নিজ পরিচয় প্রদান করেন। এবং তারপর মূল কার্যক্রম শুরু হয়।  

উদ্বোধনী বক্তব্য : যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন রূপান্তর বিভিন্ন সময় বিষয়ভিত্তিক কার্যক্রম নিয়ে আমাদের প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের দক্ষতা ও তথ্য সমৃদ্ধি বিষয় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় ও রূপান্তরের উদ্যোগে ব্যক্তিগত স্বাস্থ্য ও অধিকার বিষয় ছাত্রীদের নিয়ে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবোধক ডাঃ অসীম কুমার সমাদ্দার সহায়ক হিসেবে উপস্থিত থাকার জন্য সত্যিকার অর্থে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপশি ছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা মনোযোগের সহিত কথা গুলি শোনে নিজেদের জিবনের কাজে লাগাবে। এই বলে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন।     

সভার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা : এরপর ফোকাল র্পাসন শিল্পী আক্তার উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন এই প্রকল্পটি বাগেরহাট জেলা পর্যায়, শরণখোলা উপজেলা ও রায়েন্দা ইউনিয়নে চলমান আছে। আমরা বিভিন্ন সময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সাথে জেলা ফোরাম ও যুব ফোরাম নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় ও রূপান্তরের উদ্যোগে আপনাদের সাথে ব্যক্তিগত স্বাস্থ্য ও অধিকার বিষয় সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে আপনাদের শারিরীক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যাতে আপনাদের জিবন পরিবতনে গুরত্বপূণ সহায়ক হিসেবে কাজে লাগবে। তথ্য সমৃদ্ধি হবেন। তিনি আরো বলেন আপনারা আপনাদের সহপাটি ও পরিবারের অন্য সদস্যদের সাথে আলোচনা অবশ্যই করবেন।তিনি বলেন প্রতিটি মানুষের স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল। সেই স্বাস্থ্য-কে নিয়মিত পরির্চর্যা করতে হবে। পরিশেষে বলতে চায় স্বাস্থ্যসেবার মান-উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ ভাব কাজ করতে হবে। 

সহায়ক জনাব অসীম কুমার সমাদ্দার, তত্ত্বাবোধক, ২৫০ শয্যা জেলা হাসপাতাল, বাগেরহাট। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন প্রতিটি মানুষকে সুস্থ থাকার জন্য যা যা করণীয়, সকল সেগুলো গ্রহণ করতে হবে। নারীদের শরিরীল থেকে প্রতিমাসে মাসিকের সাথে অনেক রক্ত ক্ষরণ হয়। সেই ঘাটতি পূরণ করার জন্য স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খেতে হবে। এবং বিশুদ্ধ পানি পান করতে হবে। তারপর তিনি বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের জন্য আলাদা বিশ্রাম ঘর থাকতে হবে। এবং প্রতিটি পরিবারে ছেলে-মেয়ে কোন বৈষম্য থাকবেন না। মেয়েদের মাসিকের সময় পরিস্কার প্যাড ব্যবহার করতে হবে না হলে বড় ধরণের রোগের ঝুঁকি থাকে। আজকের অনুষ্ঠান থেকে যা যা শিখবেন তা আপনারা পরিবারের অন্যদের সাথে আলোচনা করবেন। আর নারীরা র্দীঘ সময় প্রসব আটকে রাখে, এতে তাদের প্রসাবের স্থানে ক্ষত হয়। ১৮ নিচের কোন মেয়ের বিবাহ হয়। কারণ মেয়েরা মানসিক ১৮বছরের পর মানসিক বিকাশ ঘটে। আঠোরোর আগে বিবাহ বাংলাদেশের আইনে অপরাধ। এটি সবাইকে মেনে চলতে হবে। নিজেকে তৈরি করতে হবে। এই বলে সকলের সু-স্বাস্থ্য কামনা করে শেষ করেন।

সহায়ক শিপ্রা রানী মন্ডল, শিক্ষক, যদুনাথ স্কুল এন্ড কলেজ, বাগেরহাট। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন মানব দেহের রক্ত সনচঞ্চলা নিয়ে আলোচনা করেন। শরিরের বিভিন্ন শিরা-উপশিরা নিয়ে অলোচনা করেন। জনস্বাস্থ্য নিয়ে সকলকে সচেতন হতে বলেন। সকলকে সুস্থ থাকার জন্য সুষম খাবার খেতে হবে। আজকের অনুষ্ঠান থেকে যা শিখলাম. আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশির মাঝে ছড়িয়ে দেব। এই বলে সকলের সু-স্বাস্থ্য কামনা করে শেষ করেন।

জেলা যুব ফোরামের যুগ্ম-সমন্বয়ক সোনিয়া আক্তার বলেন  স্বাস্থ্য কি? স্বাস্থ্য বিষয় কি? স্বাস্থ্য সম্পর্কে অবহিত হতে হবে। স্বাস্থ্য সুন্দর রাখার জন্য কিকি করনীয়, তা সকলকে জানতে হবে। বর্তমানে মোবাইলের মাধ্যমে বিভিন্ন ওয়েব সাইডে অনেক তথ্য দেওয়া আছে তা পড়তে হবে। এবং জানতে হবে। শরীর সুস্থ রাখার জন্য বেশি বেশি ঘুমাতে হবে। বেশি বেশি পানি পান করতে হবে। নিজের শরীরের প্রতি নিজের যত্ন নিতে হবে।  

জেলা যুব ফোরামের সমন্বয়ক মো: নাইমুর রহমান বলেন সকলকে মোবাইল ব্যবহারে সচেতন হতে হবে। অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে শরীরের ক্ষতি হবে। স্বাস্থ্য সেবার মানোন্নয়নের জন্য পাড়া-পাড়ায় সামাজিক বিভিন্ন কর্ম্ সূচী গ্রহণ করতে হবে। আমরা যুব ফোরাম স্বেচ্ছায় সহযোগিতা করবো। শুধু জেলা বা উপজেলা হাসপাতাল থেকে একজন ডাক্তার আমাদের সাথে থাকতে হবে। এই বলে সকলের সু-স্বাস্থ্য কামনা করে শেষ করেন।  

সভাপতির বক্তব্য : এরপর সভাপতি সকলকে আবার ও ধন্যবাদ সকলের সু-স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান শেষ করেন।

Citizen's Voice