

খাগড়াছড়ি, ২৯ জুলাই ২০২৪:
খাগড়াছড়ি সদর, মিলনপুরস্থ হোটেল গাইরিং সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মোঃ রানা হামিদ, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সম্মানিত সভাপতি, এবং সঞ্চালনা করেন বিনোদন ত্রিপুরা, ফোকাল পার্সন ও জাবারাং কর্মসূচি সমন্বয়কারী।
সভায় মূলত ফোরামের সদস্যদের সক্রিয়করণ, চলমান কার্যক্রম শেয়ারিং এবং অন্যান্য বিবিধ বিষয় আলোচনা করা হয়। সভাপতি মোঃ রানা হামিদ অনিয়মিত সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণে সকলের সহযোগিতা কামনা করেন এবং নতুন সদস্য কাজলী ত্রিপুরা ও শেফালিকা ত্রিপুরা’র অন্তর্ভুক্তি সিদ্ধান্ত গ্রহণ করেন।
ফোকাল পার্সন বিনোদন ত্রিপুরা ফোরামের কার্যক্রম উপস্থাপন করেন এবং পরবর্তী কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। এছাড়াও তথ্যায়ন সম্পাদকরা খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের দায়িত্ব গ্রহণ করেন।
বিবিধ আলোচনায় ফোরামের কার্যক্রম জেলার জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফেইসবুক গ্রুপ সক্রিয়করণ এবং প্রয়োজন হলে অফিসিয়াল ফেইসবুক পেইজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মোট ১৬ জন প্রতিনিধি (নারী ৫, পুরুষ ১১) অংশগ্রহণ করেন। সভাপতি সভার গুরুত্ব হাইলাইট করে বলেন, সমন্বয় সভা ফোরামের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ এবং জনগণের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার।
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
Citizen's Voice