

খাগড়াছড়ি, ০৩ নভেম্বর ২০২৪:
ক্যায়াংঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবা মানোন্নয়ন এবং নাগরিকদের স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীপময় তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মহালছড়ি, এবং বিশেষ অতিথি ছিলেন ডা. অনীক দাশ, মেডিকেল অফিসার, মহালছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
সভায় কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন, প্রসূতি মায়েদের নিরাপদ ডেলিভারি, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং কিশোরী ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবার বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা স্বাস্থ্যসেবা গ্রহণে জনগণকে সচেতন করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সেবাপ্রদানকারী কলেন,
• দুইজন মিডওয়াইফ ২৪ ঘন্টা কেন্দ্রের সেবায় নিয়োজিত থাকবেন।
• কেন্দ্র ডেলিভারীর জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং সকল সুবিধা বিদ্যমান।
• নিয়মিত ব্যবস্থাপনা কমিটির সভা আয়োজনের মাধ্যমে সেবার মানোন্নয়ন নিশ্চিত করা হবে।
সভায় অংশগ্রহণকারীরা সবাই স্বাস্থ্যসেবা গ্রহণে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। প্রধান অতিথি দীপময় তালুকদার সকলকে কেন্দ্রের কার্যক্রম প্রচার এবং স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবা গ্রহণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
![]() |
![]() |
![]() |
Citizen's Voice